রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই

শরিফুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নড়াইল জেলার লোহাগড়ায় কিশোর ভ্যানচালক সুমন মোল্লা (১৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাদত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে সংস্থাটি।
পিবিআই সূত্রে জানা যায়, লোহাগড়া থানার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের সামেলা বেগমের ছেলে সুমন মোল্লা গত ২১ আগস্ট সকালে প্রতিদিনের মতো ভাড়ায় ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে ফোন করে জানায়, খাওয়ার জন্য বাড়ি ফিরবে। কিন্তু এরপর আর সে বাড়ি ফেরেনি।

পরদিন ২২ আগস্ট দুপুরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার গোপালপুর বাজার থেকে সুমনের ভ্যান পড়ে থাকতে দেখে স্বজনরা সেটি সনাক্ত করেন। তবে সুমনকে খুঁজে পাওয়া যায়নি। পরে তার মা সামেলা বেগম লোহাগড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং-১০৫৮, তারিখ ২২/০৮/২০২৫) করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পিবিআই যশোর তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ২৪ আগস্ট বিকেলে লোহাগড়ার কামঠানা এলাকার একটি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৯, ধারা ৩০২/৩৪)।

তদন্তকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে শাহাদত হোসেনের সম্পৃক্ততার প্রমাণ মেলে। বুধবার (২৭ আগস্ট) রাত ১টা ৩৫ মিনিটে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পিবিআই।

গ্রেফতারকৃত শাহাদত হোসেন (১৯) লাহুড়িয়া তালুক পাড়ার রমজান শেখের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদত স্বীকার করেছে, অর্থের প্রয়োজন হওয়ায় সে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সুমনকে হত্যা করে ভ্যান নিয়ে পালায়। তবে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সেটি গোপালগঞ্জের গোপালপুর বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।

পিবিআই জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..