রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, থাকবে খাল খনন কর্মসূচিও: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া খাল খনন কর্মসূচিও পুনরায় গ্রহণ করা হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তাই গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনও কোনও রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে জনগণকে শক্তিশালী করতে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। নানারকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে।
এসময় তিনি বলেন, ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টের পলায়নের পর ফ্যাসিবাদবিরোধী শক্তির নিত্যনতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায়না, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই বলেও জানান তারেক রহমান

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..