রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বাঙলা কলেজে নতুন ছাত্রাবাস।

বাংলা কলেজ ক্যাম্পাস প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে বাঙলা কলেজে নতুন ছাত্রাবাস।

আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) — সরকারি বাঙলা কলেজে ‘শহীদ সাগর ছাত্রাবাস’ নামে একটি নতুন ছাত্রাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শহীদ সাগরের পিতা ও কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান ফিতা কেটে এর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরি। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কলেজ কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা শহীদ সাগরের স্মৃতিকে সম্মান জানিয়ে একটি ছাত্রাবাসের নামকরণের দাবি জানিয়ে আসছিলেন। কলেজ কর্তৃপক্ষ সেই দাবির প্রেক্ষিতেই নবনির্মিত এই আবাসিক ভবনের নামকরণ করে ‘শহীদ সাগর ছাত্রাবাস’।

উদ্বোধনী বক্তব্যে আবেগাপ্লুত শহীদ সাগরের পিতা বলেন, “আমার সাগর আজ নেই, তবে আপনাদের ভালোবাসায় সে বেঁচে থাকবে। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন।”

প্রফেসর কামরুল হাসান বলেন, “বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ সাগর ছিলেন অগ্রণী। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আমরা সরকারিভাবে বাস্তবায়ন করেছি। যাঁরা এই আন্দোলনে জীবন দিয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশের গুলিতে শহীদ হন সাগর। তিনি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..