রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

লিটন রেজা, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। পরে রাত ১১টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মা টের পেয়ে এবং পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে ১টার দিকে সে মারা যায়

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..