বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

ঠাকুরগাঁও সীমান্তে আটক ছয় বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

মোঃ সুমন আলী: ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে ছয়জন বাংলাদেশীকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
আজ রোববার (২০ জুলাই) সকালে ওই ছয় বাংলাদেশি দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ফিরছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় কাজ করতেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিকেলে ঐ সীমান্তের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃতদের ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে হস্তান্তর করে।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে বিজিবি সূত্র জানায়, আটককৃতদের সকলের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ভারতে ইটভাটায় কাজ করতে যান। কয়েকদিনের ছুটি পেয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে আসছিলেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

বিষয়টির সতত্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল তানজীম আহমেদ।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, আমরা ছয়জনকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের সকলকে জেল হাজতে প্রেরণ করা হবে আদালতের মাধ্যমে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..