রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে প্রাণ গেল যুবকের

শরিফুজ্জামান :
  • আপলোডের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

নড়াইলের নড়াগাতী থানায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সদ্য বিবাহিত আজিজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে নড়াগাতী থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান নড়াগাতী থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ জুন) নড়াগাতী থানার কামসিয়া এলাকায় বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান নামে ওই যুবক। তিনি প্রায় তিন মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন।

সোমবার (১৬ জুন) দুপুর ১টার দিকে আজিজুর শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে এ পরিবহনের চালক পলাতক রয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..