রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ক্যাবল চুরি, অন্ধকারে ২৬ হাজার গ্রাহক, জন ভোগান্তি চরমে

শরিফুজ্জামান :
  • আপলোডের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। এতে মানিকগঞ্জ উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, ফলে অন্তত ২৬ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২ জুন) গভীর রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর রেলক্রসিং এলাকায়। দুর্বৃত্তরা নড়াইল গ্রিড থেকে মানিকগঞ্জ উপকেন্দ্রে সংযুক্ত ৩৩ কেভি আন্ডারগ্রাউন্ড লাইনের ওই অংশ থেকে কৌশলে একটি অংশ কেটে নিয়ে যায়। এর ফলে মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে, জনজীবনে চরম দুর্ভোগ দেখা দেয়।

ঘটনার পরপরই যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লক্ষিপাশা জোনাল অফিসের কর্মকর্তারা বিষয়টি নজরে নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। মেরামত কাজ এবং বিকল্প সংযোগ চালুর লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপাশা জোনাল অফিসের ডিজিএম এক বিবৃতিতে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এতে বহু গ্রাহক দুর্ভোগে পড়েছেন। আমরা বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে কাজ করছি। আশা করছি, দ্রুতই স্বাভাবিক সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, এই চুরির ঘটনায় আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিশেষ একটি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে নড়াইল লোহাগড়া থেকে পল্লী বিদ্যুতের যেসব তার, ট্রান্স মিটার চুরি হয় এর সাথে পল্লী বিদ্যুতের অসাধু কতিপয় কর্মচারীরা জড়িত রয়েছে।

লোহাগড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবু আনাছ মোহাম্মদ নাসির বলেন চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

উল্লেখ্য, নড়াইল, লোহাগড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি আন্ডারগ্রাউন্ড ক্যাবল চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিদ্যুৎ খাতে এমন নিরাপত্তা হুমকি অব্যাহত থাকলে সার্বিক জাতীয় সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..