রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় পাচারকালে ৪০ বস্তা সারসহ গাড়ি আটক ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার ‎ফটিকছড়ির সুন্দরপূরে  গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামীর বিরুদ্ধে মামলা! আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি সন্ত্রাসমুক্ত করতে পুলিশের প্রযুক্তিনির্ভর মহাপরিকল্পনা! কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা

এইচএসসির নির্বাচনী পরীক্ষা হবে না এবার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কোনো নির্বাচনী পরীক্ষা নেয়া হবে না। নির্বাচনী পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু করবে ঢাকা শিক্ষাবোর্ড। ফলে নির্বাচনী পরীক্ষার জন্য কলেজগুলোও কোনো ফি আদায় করতে পারবে না।

শুক্রবার (২৫ জুন) বিকেলে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘করোনার কারণে এ মুহূর্তে এইচএসসির নির্বাচনী পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ জুন শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা হতে আগামী ২৯ জুন থেকে ফরম পূরণ শুরু হবে, চলবে ১১ জুলাই পর্যন্ত।

ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফি-এর অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। কোনো শিক্ষার্থী তার রেজিস্ট্রেশন বর্হিভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে ওই বিষয়ের পরীক্ষা কোনোরূপ যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..