রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল)। আজ সকাল ০৭ টার দিকে উৎপাদন বন্ধ করে দেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালনাধীন কারখানাটি।

সিইউএফএল সূত্র জানায়, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার গ্যাস বিতরণ প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে ইউরিয়া উৎপাদনে গ্যাস নেয় সিইউএফএল।সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি থেকে উৎপাদনে যায় সিইউএফএল। ২০২৪-২০২৫ অর্থ বছরে এক লক্ষ সার উৎপাদন করতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। সিইউএফএল সূত্র জানায়, সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদিত হওয়ার কথা। বার্ষিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া।

কেজিডিসিএল সূত্রে জানা গেছে, সিইউএফএল দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেত। অপর দিকে চট্টগ্রামের আরেক বেসরকারি সার উৎপাদন কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) দৈনিক ৪২ থেকে ৪৩ মিলিয়ন গ্যাস নেয় কেজিডিসিএল থেকে।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..