রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

নড়াইলের লোহাগড়া পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা করেছে একজন কাঁচামাল ব্যবসায়ী। ঘটনার পর পুলিশ ঘাতক কাঁচামাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রবিবার (৩০ মার্চ) বিকাল পৌনে ৫ টার দিকে শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। ঈদ উৎসবের আগের দিন এহেন খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শ্রমিক নেতা মো: আব্দুল্লাহ-আল-মামুন লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মো: ওলিয়ার ফকিরের ছেলে এবং নড়াইল জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (১২৯৫) এর নির্বাচিত সাধারণ সম্পাদক।

স্হানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে , নড়াইল জেলা শহর থেকে কাজ শেষে বিকালে
শ্রমিক নেতা মো : আব্দুল্লাহ-আল-মামুন লক্ষ্মীপাশা চৌরাস্তায় আসেন। সেখান থেকে কাঁচামাল কেনার জন্য তিনি চৌরাস্তা বাজারের কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস শেখের দোকানে যান। এ সময় কাঁচামাল কেনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা মো : আব্দুল্লাহ-আল-মামুনের সাথে দোকানী ইদ্রিস শেখের তর্ক-বির্তক হয়। তর্ক-বির্তকের এক পর্যায়ে দোকানী ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে আব্দুল্লাহ-আল-মামুনের ঘাড়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে। এ সময় মামুন মাটিতে লুটিয়ে পড়েন। স্হানীয় লোকজন আহত মামুনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে ঘটনার পরপরই লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে রামপুর এলাকা থেকে ঘাতক ইদ্রিস শেখকে (৬১) আটক করেছে। ঘাতক ইদ্রিস শেখ লোহাগড়া পৌরশহরের গোপীনাথপুর এলাকার মৃত তাহের শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সৃষ্ট ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..