রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

শিক্ষামন্ত্রী বলেছেন পাঠদানে ডেডিকেটেড চ্যানেলের চিন্তা সরকারের :

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারা বছর যাতে অনলাইনে শ্রেণিপাঠ দেয়া যায় সেজন্য একটি ডেডিকেটেড টিভি চ্যানেল চালুর চিন্তা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার পর সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদানের আওতায় নিয়ে আসা হবে। এই টিকা প্রদানের কর্মসূচি আবাসিক শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে। তাদের টিকা প্রদানের পর হলসমূহ খুলে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সরাসরি ক্লাস শুরু হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পূরণে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা প্রস্তুত করে তা বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে একটি গাইডলাইন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম ফেরদৌসী ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৬টি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। যে সকল জেলায় একটিও বিশ্ববিদ্যালয় নেই সেখানে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..