রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে সমর্থন করলেন অপর প্রার্থী এস এম ফেরদৌস রহমান

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫
সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে সমর্থন করলেন অপর প্রার্থী এস এম ফেরদৌস রহমান

আগামী ১৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে সমর্থন করলেন অপর প্রার্থী এস এম ফেরদৌস রহমান।

এ উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এস এম ফেরদৌস রহমান বলেন, ‘পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং লোহাগড়ায় বিএনপির রাজনীতি চাঙ্গা করার লক্ষ্যে আমি সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীতা প্রত্যাহার করে দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোদ্ধা টিপু সুলতানকে সমর্থন করলাম। সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে বিজয়ী করার জন্য যা যা করনীয়,তাই করবো। শুধু তাই নয়, গোলাপ ফুল প্রতিকে সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে বিজয়ী করার জন্য তিনি সকল কাউন্সিলরদের প্রতি আহবান জানান।

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী টিপু সুলতান বলেন, ‘ এস এম ফেরদৌস রহমান আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি আমাকে সমর্থন করেছেন, এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার এই ত্যাগের কথা আমি মনে রাখবো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মশিয়ার রহমান সান্টু, বিএনপি নেতা তানভীর মোল্যা, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মুস্তাহিদুর রহমান আমিন, শেখ জহিরুল ইসলাম জহির, আযম মৃর্ধা, তানভীর রহমানসহ প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..