রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নড়াইলের লোহাগড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মো রোস্তম আলী।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রিয়াদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, এসআই খবির উদ্দিন, লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সরদার রইচ উদ্দিন টিপু, মো: শরিফুজ্জামানসহ প্রমূখ।

দিনব্যাপী এ ক্যাম্পেইনে সরকারি কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক, নিকাহ রেজিস্টার, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..