সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়  মিষ্টি বিতরণ

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়  মিষ্টি বিতরণ

শরিফুজ্জামান, স্টাফ রিপোর্টার :

নড়াইলের লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপি ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ডিসেম্বর) সন্ধ্যায় ৮নং ওয়ার্ড পৌর বিএনপির কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হিরু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নেওয়াজ আহম্মেদ ঠাকুর, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আকতার হোসেন মোল্যা, ৮নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মল্লিক সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..