সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইলে রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন উপলক্ষ্যে ৩ নভেম্বর রবিবার সকালে নড়াইল জেলা সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা বিভাগ, নড়াইল-এর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এসময়ে নড়াইল জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশিদ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যসেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট অংশীজন, গণমাধ্যমকর্মী, রক্তদানকারী স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচিও পালন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে  সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
“এসো প্রাণের ছোঁয়ায় গড়ি রক্তের বন্ধন, চোখের জ্যোতি হয়ে উঠুক প্রাণের স্পন্দন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..