রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জাবিতে ৭ম জাতীয় গণিত অলিম্পিয়াডের ফল প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত ৭ম জাতীয় গণিত অলিম্পিয়াড- ২০২০ এর ফল প্রকাশিত হয়েছে।

বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুন রাতে ফেসবুক লাইভে আনুষ্ঠানিকভাবে অলিম্পিয়াডের ফল ঘোষণা করা হয়েছে।

ফল ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবীর এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।

শ্রেণি বিভাজনের ভিত্তিতে অলিম্পিয়াডে তিনটি ক্যাটাগরি ছিল। ‘এ’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে রাজধানীর সাউথ ব্রিজ স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাবিলা আলী, ‘বি’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির অমর্ত্য হালদার এবং ‘সি’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে রংপুর ক্যাডেট কলেজের দ্বাদশ শ্রেণির সাইয়্যেদ মাশরুর আহনাফ আর রাফি।

অলিম্পিয়াডের পূর্ণাঙ্গ ফলাফল জাবি সায়েন্স ক্লাবের ওয়েবসাইটে exam.juscbd.org দেখা যাবে।

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবারের গণিত অলিম্পিয়াড অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন।

জাবি সায়েন্স ক্লাবের সভাপতি তারেক আজিজ বলেন, তিনটি ধাপের এই পরীক্ষা আমরা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করেছি এবং প্রতিযোগীদের মেধার সঠিক মূল্যায়ন হয়েছে।

তিনি আরও বলেন, অতিদ্রুত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৈজ্ঞানিক কাজে বিশেষ অবদান রাখার জন্য গুণীজন সম্মাননা এবং বর্ষসেরা গবেষকের পুরস্কারও প্রদান করা হবে।

ফল ঘোষণা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সনেট।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..