রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি সুজনকে জেলহাজতে প্রেরণ

সুমন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ভূমি দখল ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন ও নিত্যানন্দ রায় এই আদেশ দেন।

মাজহারুল ইসলাম সুজনকে গত ১১ সেপ্টেম্বর ঢাকায় গ্রেপ্তার করে র‍্যাব। ওইদিন দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলের অভিযোগে একটি মামলা ও ফজলে আলম নামের একজন হত্যার আরেকটি মামলা করেন।

অভিযোগে জানা গেছে, গত ১০ আগস্ট হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় কেনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন এবং তাকে পিটুনি দেন। এর পরদিন ১১ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক এমপি দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় রোববার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

আরেক মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে মামলার সাবেক এমপি সুজন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় সাবেক এমপি সুজনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

আইনজীবীরা জানিয়েছেন, দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..