রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে যা বলছেন,  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে যা বলছেন,  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো সময় দেয়নি বিএনপি। যৌক্তিক একটি সময়ে সরকারই নির্বাচনের তারিখ দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনটাই জানান বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদও অংশ নেন।
বিএনপির পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য কোনো তারিখ চাওয়া হয়েছে কী না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, না.আমরা কোনো তারিখ বলিনি। উনারাই (অন্তর্বর্তীকালীন সরকার) তো তারিখ বলবেন।
দেড় ঘণ্টাব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুতই একটা স্ট্যাবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। একইসঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন। প্রয়োজনীয় সংস্কারও করবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..