রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে প্রকৌশলীকে হুমকি প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সন্মেলন 

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসিমকে হুমকি দিয়েছে উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদের ছেলে সাকিবুল হাসান অভি (২৩)।
সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা উপজেলার প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে, তদন্তে জানা গেছে, যারা এই হুমকি দিয়েছে তারা প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নেয়।
জানা গেছে, মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ভাঙ্গিয়ে অভির নেতৃত্বে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত লোহাগড়া উপজেলার (এলজিইডি) প্রকৌশলী আবু সাঈদ মুহাম্মদ জসিমের কক্ষে ঢুকে অভি বলেন, এই উপজেলায় আপনার কাজ হচ্ছে না। এ সময় বাক-বিতণ্ডের একপর্যায়ে অভি প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হলে, বুধবার (২৮ আগস্ট) লোহাগড়া উপজেলার প্রকৃত বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত তারা এ বিষয়ের উপর সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমাদের সাথে প্রথম থেকে শেষ অব্দি লোহাগড়া সংস্করণে এখনো কাজ করছে সকল শিক্ষার্থীর নাম ও নাম্বার উল্লেখ করা হয়েছে। এ ব্যতীত যেকোনো ধরনের অনৈতিক কর্মকান্ড কেউ অন্যায় ভাবে করতে গেলে লোহাগড়া উপজেলার সাধারণ শিক্ষার্থীরা দায়ভার বহন করবে না। প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ আপনারা অন্যায় কিছু দেখলে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবেন। উল্লেখ্য, যেকোনো সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র শিক্ষার্থী পরিচয় বহন করে আমাদের সাথে যে কোন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে।
এ বিষয়ে অভিযুক্ত অভির পিতা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রকৌশলীর সাথে আমার ছেলে অভির গতকাল যা হয়েছে আমি নিজে থেকে মীমাংসা করে দিয়েছি। আমার ছেলে এই ধরনের কোন কর্মকাণ্ডে আর যাবেনা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি, আমার কাছে ছাত্ররা আসছিল তাদেরকে আশ্বস্ত করেছি। আপনারা সমন্বয় করে আমার কাছে আসেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..