রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু 

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

 

নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে নিশিতা ইয়াসমিন শান্তা নামে এক দশম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুরে মামাতো বোন জুই ও শান্তা নিজেদের বাড়ি লাগোয়া পুকুরে গোসল করতে নামে। কিন্তু দুজনের কেউই সাঁতার না জেনে সেখানে গোসলের এক পর্যায়ে তারা কিনার থেকে দূরে গভীর পানিতে চলে গেলে আর কিনারে ফিরতে না পেরে তলিয়ে যায়।
এ অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হবার পর তাদের স্বজনরা টের পেয়ে দুজনকে পুকুর থেকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে
 জুই প্রাণে বেঁচে গেলেও শান্তার জ্ঞান না ফেরায় তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়।
কিন্তু সেখানে দায়িত্বরত চিকিৎসক শান্তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। শান্তা একই উপজেলার শেখহাটি গ্রামের এনামুল হকের মেয়ে। তার মা গ্রামীণ ব্যাংক কর্মচারী কুলসুম বেগমের চাকরির সুবাদে তারা গোবরায় ভাঁড়া বাড়িতে বসবাস করে। শান্তা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির শিক্ষার্থী।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..