রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

 

নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ আলী রাজের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ মে) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলী রাজ। সে বরাশুলা এলাকার শেখ সাইফুর রহমানের ছেলে এবং নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি শেখ হাফিজুর রহমানের ভাতিজা।
পরিবার জানায়, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায় রাজ। স্রোত থাকায় হঠাৎ করে নদীতে হারিয়ে যায় সে। এ সময় রাজের সঙ্গীরা তার পরিবারকে জানায়। ঘটনার পর থেকে অনেক খোঁজ করেও রাজের কোনো সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বুধবার ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..