রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

 

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আরমান খান (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
রোববার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরমান খান কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামের মো. হান্নান খানের ছেলে। সে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক প্রতিবেশী জানান, আরমান এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ার জন্য বিষপান করেছিল। সে সময় তার বাবা তাকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছিল। এরপর সে আবারও একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার দাবিতে পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল। পরে রোববার বিকেলে নিজ বসতঘরের থাকার রুমে সাউন্ডবক্স চালিয়ে প্যান্টের বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরমান।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, নিহতের পরিবারের লোকজন থানায় এসে ঘটনাটি জানালে পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত আরমানের পরিবারের বক্তব্য  ছেলেটির মাথায় সমস্যা আছে যে কারণে সে গলায় ফাঁস নিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..