সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রা’ণ হারালেন পুলিশ সদস্য ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জাফরের উদ্যোগে দুই শতাধিক বৃক্ষরোপণ সাহিদা সুমনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত পদত্যাগপত্র জমা দিতে সংসদে এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত ফটিকছড়িতে ইয়াবাসেবনের দায়ে দুইজনের কারাদণ্ড হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েলের জন্মদিন পালন নড়াইলে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার 

এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে ২০২৪, শুক্রবার, বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ’ আজীবন সম্মাননা পেলেন খ্যাতিমান লেখক ইমদাদুল হক মিলন এবং ‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার পেলেন- রোকেয়া খাতুন রুবী (কথাসাহিত্য), মজিদ মাহমুদ (কবিতা), রিফাত নিগার শাপলা (শিশুসাহিত্য), ফখরুল হাসান (প্রবন্ধ/গবেষণা)।

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, শিশুসাহিত্যিক আনজীর লিটন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, কবি ও কথাসাহিত্যিক ঝর্না রহমান, বাংলা ভিশন-এর প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ, কবি ও গবেষক ফরিদ আহমদ দুলাল, কবি ও গবেষক ড. তপন বাগচী, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, কবি ও শিশুসাহিত্যিক বিমল গুহ, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, শিশুসাহিত্যিক আসলাম সানী, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, প্রকাশক আলমগীর সিকদার লোটন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি.-এর সিইও মো. শাহ জামাল হাওলাদার, প্রতিভা প্রকাশ-এর প্রকাশক মঈন মুরসালিন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..