রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় সংখ্যালঘুদের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রেখেছে একদল ভূমি দস্যু  সন্ত্রাসী 

নড়াইল প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা জেলেপাড়ায় ৩০ টি সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে গৃহবন্দী করে রেখেছে ভাড়াটিয়া সন্ত্রাসী শাহজাহান কুটিসহ তার সাঙ্গ-পাঙ্গরা।

রবিবার (৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। শাহজাহান কুটি একই এলাকার মৃত আবু বকরের ছেলে। তিনি এলাকায় ভূমি জালিয়াতি হিসেবে পরিচিত।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌর শহরের ৯০ নং লক্ষীপাশা মৌজায় সংখ্যালঘু ৩০ টি জেলে পরিবার দীর্ঘ প্রায় ১’শ বছর যাবত যাতায়াতের জন্য একটি সরকারি রাস্তা ব্যবহার করে আসছিল।  সেই রাস্তা রবিবার (৭ এপ্রিল) সকালে  লক্ষীপাশা গ্ৰামের অ্যাডভোকেট ওমর ফারুকের ছেলে ব্যারিষ্টার দীদার -এ-এলাহী সজীব  হুকুম দিয়ে  ওই এলাকার ভূমিদস্যু, ভুমি জালিয়াতি চক্রের সদস্য, ভাড়াটিয়া মাস্তান শাহজাহান কুটি ও তার সাঙ্গ-পাঙ্গ
দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়।
এসময় গৃহবন্দী পরিবারের লোকজন মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এরপর ওই এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম নিজে গিয়ে সংখ্যালঘু পরিবারের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেন।
এ সময় তিনি সংখ্যালঘু পরিবারের লোকজনদের বলেন, আপনারা পূর্বের ন্যায় এ রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করবেন। কেউ কোন বাধা দিলে বিষয়টি আমাকে জানাবেন ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..