রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

আবু বকার সিদ্দীক হিরা। (খুলনা ব্যুরো প্রধান)
  • আপলোডের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
 খুলনা বিভাগের সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের নিবাসী শিশুদের নিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রবিবার)  জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী এবং কেএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। বিভাগীয় সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।
 অতিথিরা বলেন, শিশু-কিশোদের মানস গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীর মনে আনন্দ দেয় ও প্রফুল্ল রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের মেধার উন্মেষ ঘটানো সম্ভব।
তাই আমরা শিশুদের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদের মনকে উৎফুল্ল করে রাখবো এ কথা বলেন অতিথিবৃন্দ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ ,
 অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..