শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌।

আবু বকার সিদ্দীক হিরা।
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি’র চেয়ারপার্সন এর কার্যালয়ে ডাক পেয়েছেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ইবাদুল হক রুবায়েদ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ আলি আসগর লবী।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সূত্রে জানা গেছে, আজ খুলনা বিভাগের সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৭ অক্টোবর, সোমবার, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ ভার্চুয়াল সাক্ষাৎ সভা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খুলনা-৫ আসনটি বর্তমানে জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি–জামায়াত জোটের প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। ফলে আসন্ন নির্বাচনে এ আসনটি বিএনপির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বছর ৫ আগস্টের পর থেকে ইবাদুল হক রুবায়েদ ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। এ আসনটি হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি থাকায় ৫ আগস্টের পরবর্তী সময়ে রুবায়েদ হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তায় বেশি মনোযোগী ছিলেন। ফলে রুবায়েদ হিন্দুদের আস্থা অর্জন করেছেন। খুলনার জুলাই আন্দোলনে ছাত্রসমাজের সাথে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়ায় তরুণরা রুবায়েদর প্রতি বেশি আকৃষ্ট হয়েছে।

অন্যদিকে, খুলনা-২ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ আলি আসগর লবীও বিগত পাঁচ মাস ধরে মাঠে সক্রিয় রয়েছেন এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছেন।

বিএনপির একাধিক সূত্র জানায়, খুলনা-৫ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আগে দলটি রাজনৈতিক পরিস্থিতি, জনসমর্থন এবং জোট–সমীকরণসহ বিভিন্ন বিষয় গভীরভাবে বিশ্লেষণ করবে।

খুলনার প্রবীণ রাজনীতিবিদদের মতে, “এই আসনে বিএনপি যদি সঠিক প্রার্থী মনোনয়ন দিতে পারে, তবে ধানের শীষের জয়ের সম্ভাবনা উজ্জ্বল।”

মনোনয়ন প্রত্যাশী রুবায়েদ ও লবী দুই জনের সমর্থকরাই আশা প্রকাশ করেছেন, খুলনা-৫ আসনে বিএনপিকে জয়ী করার দায়িত্ব এবার তাঁদের হাতেই তুলে দেবেন দলের হাইকমান্ড।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..