বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

বাগেরহাটের মোংলায় শ্রমিক কল্যান ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

মোংলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার উদ্যোগে দিগন্ত প্রকল্প প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

শুক্রবার ৪ অক্টোবর ( ২০২৪) বিকাল ৩ টায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল মোংলার গনমানুষের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা নায়েবে আমীর এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল , শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল টিম সদস্য মোঃ আব্দুল আজিজ , বাগেরহাট জেলা সভাপতি মোঃ আবুল কাশেম, জেলা সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম , বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার সভাপতি এম এ বারি, পৌর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ হোসেন,পৌর নায়েবে আমির হযরত মাওলানা মুফতি মোঃ মনিরুজ্জামান , শ্রমিক কল্যাণ ফেডারেশন মংলা পৌর সেক্রেটারি মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন , সাবেক কাউন্সিলর মোঃ ইউনুস আলী, গোলাম মোস্তফা প্রমূখ । শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোংলা পৌর শাখার সভাপতি মোঃ নাসির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, আপনাদের সকলের সহযোগিতায় শ্রমিক কল্যান ফেডারেশন বাংলাদেশে এখন এক নম্বরে ।
বাংলাদেশে ছাত্র, শ্রমিক, জনতা তাদের আন্দোলনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে । আওয়ামী লীগের শাসনামলে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে । লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এ দেশকে শূন্য করে দেওয়া হয়েছে । আওয়ামী লীগের শাসনামলে অর্থনীতির পুকুর চুরি হয় নাই সাগর চুরি হয়েছে। তিনি আরো বলেন, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..