সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইলের লোহাগড়ায় ১ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

নড়াইল লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকায়  ২ জন কে গ্রেফতার করেছেন,  নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন শেখ (২৫) নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে এবং মো.আশিক শেখ (২৪) নড়াইল জেলার লোহাগড়া থানার ডিগ্রীরচর গ্রামের ওবায়দুল শেখের ছেলে। আজ ০৯ ফেব্রুয়ারি’২৪ সন্ধ্যা ৬ ঘটিকার সময় নড়াইল জেলার লোহাগড়া থানাধীন শালবরাত কদমতলা জনৈক শহিদুল ইসলামের মুদির দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দার অফিসার ইনচার্জ মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো.ফারুক হোসেন, এএসআই(নিঃ) আনিসুজ্জামান, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. আলাউদ্দিন শেখ (২৫) ও মো.আশিক শেখ (২৪)দেরকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১(এক) কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার (মোহা.মেহেদী হাসানের) নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..