রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ডুমুরিয়ায়  ২ টি ওয়ান সাটার গানসহ যুবক  আটক-১জন

আবু বকার সিদ্দীক হিরা (খুলনা ব্যুরো প্রধান) 
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
 খুলনা জেলার ডুমুরিয়া থানায়,  জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে ২টি দেশিয় পাইপগান (অস্ত্রসহ) ডালিম বিশ্বাসকে (৩০) আটক করেছে। সে উপজেলার রুদাঘরা ইউনিয়নের শৈলগাতিয়া গ্রামের মৃত রফিকুল বিশ্বাসের ছেলে। ১০ জানুয়ারি  Conflict সকাল সাড়ে ৯টায় উপজেলার টিপনা নতুনরাস্তা এলাকা থেকে খুলনা জেলার গোয়েন্দা  পুলিশের টিম( ডিবি)  ডালিম বিশ্বাস (৩০) নামে এক যুবক কে আটক করে। জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক শেখ ইমরুল করিম জানান,১০ জানুয়ারি  বুধবার  সকালের দিকে সঙ্গীয় র্ফোসসহ খুলনার ডুমুরিয়া এলাকায় অবস্থান করছিলাম। এরই  মধ্যে সোর্স মাধ্যমে খবর আসে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নতুনরাস্তার পাশে টিপনা মৃত আব্দুল ওহাব গাজীর বাড়ির পাশে একটি লোক অস্ত্রসহ অবস্থান করছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে একটি নম্বার বিহীন মোটর সাইকেলসহ তার চারপাশ ঘিরে ফেলা হয়। এরপর তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগে তল্লাশি করে ২টি ওয়ান সাটার গান (এল জি) অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, খুলনা জেলা ডিবি পুলিশ অস্ত্রসহ এক আসামীকে থানায় সোপর্দ করেছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে যার নং-৬।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..