রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলে গাঁজার রাজা মিঠু ১ কেজি গাজা সহ গ্রেফতার 

স্টাফ রিপোর্টার।
  • আপলোডের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
 নড়াইলের কালিয়ায় ১ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান ওরফে মিঠু (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টা ১০মিনিটের দিকে কালিয়া থানার রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। কালিয়া থানার চাচুড়ী ইউনিয়নের বনগ্রাম গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১৭ ডিসেম্বর ভোর ৫টা ১০মিনিটের দিকে কালিয়া থানার রঘুনাথপুর গ্রামস্থ রঘুনাথপুর বাজারে মোঃ আনিসুর রহমানের ছেলে রাসেল ভূইয়ার রোহান মোবাইল সার্ভিস দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে হাবিবুর রহমান ওরফে মিঠুকে গ্রেফতার করে। এ সময় হাবিবুরের নিকট থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..