রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মো: মোশারফ হোসেন মোল্লা,  ষ্টাফ রিপোর্টার : 
  • আপলোডের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
 নড়াইলের লোহাগড়ায় প্রয়াত শিক্ষাবিদ নুর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩৯ তম শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরের উন্মুক্ত মঞ্চে  নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্টির সহ-সভাপতি বরেণ্য শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ শ.ম. আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এ এইচ এম আব্দুর রউফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার লিনা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষিকা ও প্রয়াত নুর মোহাম্মদের পুত্রবধূ মরিয়ম বেগম সাথী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।
এ বছর ৪টি কলেজ ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা থেকে ২৬৮ জনকে মোট ১ হাজার টাকা করে ২ লক্ষ ৬৮ হাজার টাকা এবং উচ্চ শিক্ষায় ৫ জনকে মোট ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা, সর্বমোট ২ লক্ষ ৯৩ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..