রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খুলনা বিশ্ব এইডস দিবস পালিত

সবুজ খুলনা মহানগর  প্রতিনিধি 
  • আপলোডের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
 আজ (শুক্রবার) খুলনায় বিশ্ব এইডস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে সিভিল সার্জনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ এসএম কামাল হোসেন।
অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, পুলিশ পরিদর্শক মোঃ এমরান হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ সুদীপ্ত সরকার। সভা পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
অতিথিরা বলেন, এইডস একটি মরণব্যাধি। এইডস প্রতিরোধে জনসচেতনতাই বেশি জরুরি। নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চললে এইডস প্রতিারোধ করা সম্ভব। বিভিন্ন কারণে একজন থেকে আর একজনের দেহে এইডস ছড়াতে পারে। বিশেষ করে চুলকাটার সেলুনগুলো সংক্রমণ হওয়ার বড় জায়গা। একজন মানুষও যেন এইচআইভি এইডসে আক্রান্ত না হয় সেদিকে নজর রাখা প্রয়োজন। সারাবিশে^ প্রায় চার কোটি মানুষ এইডস রোগে আক্রান্ত। সরকারের পাশাপাশি এইডস প্রতিরোধে বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান অতিথিরা।
এর আগে সিভিল সার্জন কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..