সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

নড়াইল -২ আসনে মাশরাফীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

শরিফুজ্জামান,  নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

নড়াইল -২ আসনে জননন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মূর্তজাসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আশফাকুল হক চৌধুরীর নিকট মাশরাফী বিন মর্তুজার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগের নেতৃবৃন্দ। মাশরাফী বিন মর্তুজা’সহ এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯ জন প্রার্থী।

প্রার্থীরা হলেন-  মাশরাফী বিন মর্তুজা (আ.লীগ), শেখ হাফিজুর রহমান (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি),  সৈয়দ ফয়জুল আমির লিটু (স্বতন্ত্র),  খন্দকার ফায়েকুজ্জামান (জাতীয় পার্টি),  মোঃ মনিরুল ইসলাম (এনপিপি),  মোঃ লতিফুর রহমান (গণফ্রন্ট), মোঃ মিজানুর রহমান (জাকের পার্টি),  মোঃ লায়ন নুর ইসলাম (স্বতন্ত্র), মোঃ মাহাবুবুর রহমান (ইসলামী ঐক্যজোট)

মনোনয়নপত্র জমাদান শেষে বৃহস্পতিবার বিকালে জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস বলেন, ‘শেখ হাসিনা ও আ.লীগের মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা আনন্দমুখর পরিবেশে আজ মাশরাফীর মনোনয়ন ফরম জমা দিয়েছি। জয় আমাদের হবেই’।

উল্লেখ্য, এর আগে নড়াইল- ২ আসনে মাশরাফী বিন মর্তুজাসহ ২২ জন আ. লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত রোববার (২৬ নভেম্বর) বিকালে মাশরাফী বিন মর্তুজাকে দ্বিতীয়বারের মতো নড়াইল-২ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন মাশরাফী বিন মুর্তজা। ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..