রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয়ে কর্তৃক খুলনার স্বনামধন্য অনির্বাণ লাইব্রেরী পরিদর্শনঃ

আবু বকার সিদ্দিক হিরা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
  • আপলোডের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

আজ ২০সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় খুলনা জেলার পাইকগাছা থানাধীন স্বনামধন্য অনির্বাণ লাইব্রেরী খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় পরিদর্শন করেন। এ সময় অনির্বাণ লাইব্রেরীর সভাপতি ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা এবং সাধারণ সম্পাদক জনাব প্রভাত দেবনাথ পুলিশ কমিশনার মহোদয়’কে সম্মাননা স্মারক প্রদান করেন।

উল্লেখ্য, ১৯৯০ সালে খুলনা জেলার পাইকগাছা থানাধীন মাহমুদকাটীর কপিলমুনি এলাকায় অনির্বাণ লাইব্রেরীটি প্রতিষ্ঠিত হয়। অনির্বাণ লাইব্রেরীর অন্যতম প্রতিষ্ঠাতা হলেন বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব জয়দেব কুমার ভদ্র, বিপিএম-সেবা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে কয়েকজন বন্ধুকে নিয়ে লাইব্রেরীটি প্রতিষ্ঠা করেন। পাঠাগারটি বই পড়ানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ উন্নয়নমূলক বহুমূখী কর্মকাণ্ডের মাধ্যমে এখন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে।

পরিদর্শনের সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অনির্বাণ লাইব্রেরীর উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক গনেশ ভট্টাচার্য; প্রক্তন কার্যকরী সভাপতি ও অবঃ শিক্ষক সমীরণ দে; লাইব্রেরীয়ান মোঃ আলমগীর হোসেন এবং পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও মানিক ভদ্র-প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..