সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

ফেনীতে অনুষ্ঠিত হয় বিজয়া পুনর্মিলনী

জোবায়ের হোসেন,ফেনী প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান শহরের জয়কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায়

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিরা লাল চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট বিমল শীল, রাজীব খগেশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমীর কর, ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিমল কান্তি পাল, জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, ফেনী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরুণ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি  দুলাল চন্দ্র দাস।

আরো বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বসাক, ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সরোজ চক্রবর্ত্তী, পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাখাল চন্দ্র দাস, সোনাগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, দাগনভূঞা উপজেলা পূজা সমর উদযাপন পরিষদের সভাপতি প্রাণরঞ্জন কুরী, ছাগলনাইয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃতি লাল দেবনাথ, ফুলগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত, পরশুরাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা।

আলোচনা শেষে বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির থেকে আগত নেতৃবৃন্দ ও সভাপতি-সম্পাদকসহ ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..