ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনুর পক্ষে নারী উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পিপি রফিক চেয়ারম্যানের বাড়িতে রবি মজুমদারের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে মরহুমা বেগম খালেদা জিয়ার চাচাতো বোন খোদেজা বেগম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ও আলোচকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নারী উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা আক্তার রুমা, নিউইয়র্ক আলবানী (আমেরিকা) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সাবেক পিপি অ্যাডভোকেট সফিকুর রহমান, মুন্সী ফজলুল হক বাবু, ইমা আফরিন, দীপা মজুমদার টিপু, রাধানগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য আবু তৈয়ব মজুমদার স্বপন, ইউনিয়ন বিএনপির সদস্য জসিম উদ্দিন, দুবাই যুবদল নেতা নুরুল আমিন আজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হানিফ রাজু, মহিলা দল নেত্রী জরিনা বেগম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য নিশান তালুকদার প্রমুখ।
উঠান বৈঠকে স্থানীয় নারী নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরো খবর..