রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ফেনীতে ভিক্ষুককে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫ শ্রমিক

জোবায়ের হোসেন,  ফেনী  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

ফেনীর ছনুয়ায় একটি ইটভাটায় ভিখারিণীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগে পাঁচ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের এবিএম ইটভাটায় এ গণধর্ষণের শিকার হন ওই নারী।

মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত পাঁচ যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে ভিক্ষা করছিলেন এক নারী। এই সময় মিনহাজ নামক এক যুবক তাকে সহায়তা দেওয়ার লোভ দেখিয়ে পাশের এবিএম ইটভাটায় ডেকে নিয়ে তার সহযোগীরা সহ পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী রাস্তায় এসে চিৎকার শুরু করেন। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে ইটভাটা থেকে ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ব্রিকফিল্ডে সহায়তা করার কথা বলে গণধর্ষণের অভিযোগে ফেনী থানায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের নামে মঙ্গলবার মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। মামলায় এজহারভুক্ত আসামি সমির, দেলোয়ার হোসেন, তারেক, রমজান আলী, বাবু নামে পাঁচজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা সবাই নোয়াখালী জেলার বাসিন্দা। এজহারভুক্ত পলাতক আসামি মেহরাজ, রিদন ও সালাউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..