সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া মাদক সম্রাট রুবায়েত  ১০০ পিচ ইয়াবা সহ, গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের মাদক ব্যবসায়ী  মোঃ রুবায়েদ হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবায়েদ হোসেন লাহুড়িয়া তৈলক্ষণপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মোল্যা ছেলে।অনুসন্ধানে জানা যায়  লাহুড়িয়ার আশপাশের অনেক দিন ধরে মাদক ব্যবসা করে আসছেন, মাদক সেবনসহ বিক্রি করা তার নেশা, জোয়ার আসর বসিয়ে মাদক বিক্রি করে থাকেন। অদ্য ৩০ সেপ্টেম্বর বিকালে লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তৈলক্ষণপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই অপু মিত্র, এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ১০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। আশা করি মাদক এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..