রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

গোলাম রব্বানী গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।।
  • আপলোডের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের বৃহত্তম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান,বিপিএম-বার, পিপিএম।
  ১লা অক্টোবর সকাল ১০ টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিহা পাঠ ও দুরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ  পরিবারের নিহত সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন ।এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ অন্য পুলিশ কর্মকর্তারা সহ গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত ব‌ইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ৩৬তম ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন দেওয়া হয়।
হাবিবুর রহমান ১৭তম বিসিএস ক্যাডারে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার, ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..