রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গোপালগঞ্জে সাংবাদিক পুত্র হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন

মোঃ সাকিব আল ফেরদৌস গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিক তপু শেখের পুত্র আরমান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা । আজ রবিবার বেলা এগারোটায় গোপালগড়ঞ্জ প্রেসক্লাব এর সামনে গোপালগঞ্জ টৃঙ্গিড়পাড়া সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । গত ১১-০৫-২৪ তারিখে প্রতিদিনের মত ইজিবাইক চালাতে বের হয় সাংবাদিকপুত্র আরমান, সে আর বাড়ী ফিরে না আসলে তার বাবা সাংবাদিক তপু টুঙ্গিপাড়া থানায় গিয়ে বিষয়টি মৌখিক ভাবে জানান । পর দিন ১২ তারিখে দুপুরে দাড়িয়ারকুল শ্মশানঘাট এলাকা থেকে আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ । পরে এই ঘটনায় একটি হত্যা মামলা দ্বায়ের করেন তার বাবা তপু শেখ।

পরে ১৬ তারিখে ঘটনার সাথে জড়িত সাইফুল নামে এক যুবককে আটক করে পুলিশ বাকীদের দ্রত গ্রেফতার করতে মানববন্ধন করে আরমানের স্বজন।
এসময় প্রেসক্লাব গোপালগঞ্জে সভাপতি মোঃ জুবায়ের হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আরিফুল হক আরিফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ,প্রেসক্লাব গোপালগঞ্জের যুগ্ম মহাসচিব জয়ন্ত শিরালী, গোপালগঞ্জ টিভি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমত, মফসল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ জেড আমিনুজ্জামান রিপন,জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান রনি , সাংবাদিক মাহমুদুর রহমানসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা আগামী সাত দিনের মধ্যে আরমান হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..