রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার।
  • আপলোডের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে দশটার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এ সময় দেয়া হয় গার্ড অব অনার। বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
জাতির পিতাসহ পনেরো আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে, সিনিয়র নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি আরেক দফা শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, দিবসটি ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে শিশু সমাবেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..