রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নড়াইলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন আসিফুর রহমান বাপ্পি

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

নড়াইলেরর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নড়াইল- ২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম আসিফুর রহমান বাপ্পি। শনিবার (২৬ আগষ্ট)  সকালে নড়াইলের লক্ষ্মীপাশাস্থ ” নিউজ প্যালেসে ” সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সাংবাদিক জহির ঠাকুর, সাংবাদিক শিমুল হাসান, সাংবাদিক শাহজাহান খাঁন সাজু, সাংবাদিক রেজাউল করীম, সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক  শরিফুজ্জামান, সাংবাদিক কাজী ইমরান, মোঃ জিল্লুর রহমান মাস্টার, কাজী জিয়াউর রহমান লোটাস প্রমুখ। মতবিনিময়কালে বাপ্পি বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। আপনাদের সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর  মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা রাখবে সংবাদপত্র। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সাংবাদিকদের ব্যাপক ভূমিকা নিতে হবে। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিক ও সংবাদপত্রের যে অবাধ স্বাধীনতা দিয়েছে তা বিগত কোন সরকার দিতে পারে নাই। তাই আপনারা যারা সাংবাদিকতা করেন বা সংবাদপত্রের সঙ্গে জড়িত আছেন আপনারা দেশের স্বার্থে দেশের কল্যাণে দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসন থেকে আওয়ামীলীগের  মনোনয়ন প্রত্যাশী তাই আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..