মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
অসুস্থ বাবার খোঁজ-খবর নেন না আলোচিত বক্তা তাশরীফ এস এম হারুন অর রশিদ বাচ্চু’র ১০ম মৃত্যু বার্ষিকী পালন করলো নতুনতারা জয়পুরহাটে হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র ও চাঁদাবাজিসহ ডজন মামলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু ও লিফলেট বিতরণ শাহজাদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত।। মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আলোচনায় স্পিকার, যা জানালেন সালাহউদ্দিন আহমদ মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

চট্টগ্রামের সিইউএফ স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

চট্টগ্রাম আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিইউএফ স্কুল এন্ড কলেজে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিইউএফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আকতার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহনাজ পারভীন, সভানেত্রী,মহিলা ক্লাব,সিইউএফএল। মোঃমঈনুল হক,মহাব্যবস্থাপক(প্রশাসন),সিইউএফএল।আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ডঃ শ্যামল কান্তি দত্ত।সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগীতার বিজয়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং সিইউএফ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ.আকতার হোসেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..