শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

রাঙ্গাবালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ হানিফ মিয়া রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা,
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

পটুয়াখালীর রাঙ্গাবালীতে “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” স্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার ১০ই মার্চ সকাল ১০টার সময় রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়”।

উপজেলা পল্লী উন্নয়ন কমর্কর্তা (বিআরডিবি) মোঃ রিপন খন্দকার এর সভাপতিত্বে, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, সিপিপির ছোটবাইশদিয়া ইউনিয়ন টিম লিডার হাজী মাহমুদ হাসান, সিপিপির রাঙ্গাবালী ইউনিয়ন টিম লিডার শফিকুল ইসলাম মুকুল, প্রকল্প ব্যবস্থাপক ISEAWACC প্রকল্প জাগো নারী মোঃ মনিরুজ্জামান প্রিন্স, সিনিয়র অফিসার দীপ্ত প্রকল্প মোহাম্মদ ফরিদ উদ্দিন ভূঁইয়া, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ তারিকুল ইসলাম -সহ সিপিপির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..