মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন , ই-পেপার

স্বামী-পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ: মদনে রিমার জন্য বিচার দাবিতে মানববন্ধন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
Oplus_16908288

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গৃহবধূ রিমা আক্তার হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল বাজারে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহতের বাবা জাকির হোসেন তার মেয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পরও আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, কিন্তু পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ সময় বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সহ-সভাপতি আজিজুর রহমান হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইমন মিয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান ধনাই এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জসিম মিয়া প্রমুখ।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কুনাপাড়া গ্রামে স্বামী পিয়েলের বাড়িতে রিমা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখাতে বিষপানের নাটক সাজানো হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, ঘটনার পর পিয়েলের ভাই মোবাইল ফোনে রিমার পরিবারকে জানায় যে, তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে অভিযুক্ত স্বামী পিয়েল লাশ ফেলে কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের বাবা জাকির হোসেন গত ২ মার্চ কেন্দুয়া থানায় পিয়েলকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত রিমা আক্তারের বাড়ি মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাশরী দুর্গাশ্রম গ্রামে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..