মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

রাঙ্গাবালীতে এমপি মোশাররফের মতবিনিময়

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

রাঙ্গাবালী উপজেলায় পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন–এর সঙ্গে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য। সংবর্ধনায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, রাঙ্গাবালীতে সবাই মিলেমিশে বসবাস করবে—কে কোন দল করে সেটি বড় বিষয় নয়, সবাই আগে রাঙ্গাবালীর নাগরিক। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না। জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানান তিনি।
জনগণের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, “আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই আমি একা নই, আপনারাও এই দায়িত্বের অংশীদার। এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।” তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে সফরকালে তিনি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন।
এর আগে মঙ্গলবার সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব ও সাধারণ সম্পাদক শুভ সিকদারসহ সাংবাদিকরা প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উন্নয়ন, নদীভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাঙ্গাবালীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. শিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..