শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়, শাওয়ালের চাঁদ না দেখা যাওয়ার পর দেশটির চাঁদ দর্শন কমিটি বৈঠকে বসে বিষয়টি যাচাই-বাছাই করে। এর পরিপ্রেক্ষিতে ৩০ দিনের রোজা পূর্ণ করে মাহে রমজান সমাপ্তির ঘোষণা দেওয়া হয়। ইসলামী ঐতিহ্য অনুযায়ী চাঁদ দেখার মাধ্যমেই নতুন মাসের সূচনা নির্ধারণ করা হয়।
এর আগে চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছিল, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি বুধবার (১৮ মার্চ) রাত থেকে শুরু হয়ে চারদিন পর্যন্ত চলবে। সৌদি শ্রম আইন অনুযায়ী এই ছুটি কার্যকর হবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল রুজাইকি বলেন, এ ঘোষণা কর্মদাতা ও কর্মীদের ছুটির পরিকল্পনায় স্বচ্ছতা আনতে সহায়তা করবে। এর ফলে প্রতিষ্ঠানগুলো আগাম প্রস্তুতি নিতে পারবে, জরুরি সেবাসমূহ চালু রাখতে পারবে এবং কর্মীদের উৎসবকালীন ছুটির অধিকারও নিশ্চিত হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..