শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

রাঙ্গাবালীতে ৩৫ প্রতিষ্ঠানে খেজুর বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠানের মাঝে সৌদি সরকারের উপহার হিসেবে খেজুর বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব খেজুর এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ ভুঞা, রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মন্নান গাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ সময় রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ ভুঞা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৩৫টি এতিমখানা ও মাদ্রাসায় মোট ১৬ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য এসব খেজুর দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ ভুঞা বলেন, রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যাতে ইফতারে খেজুর ব্যবহার করতে পারে, সে উদ্দেশ্যেই সরকারের পক্ষ থেকে এ উপহার পাঠানো হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে তা বিতরণ করা হয়েছে।
এ সময় এতিমখানা ও মাদ্রাসার প্রধানরা সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..