বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ডিমলায় ভুমি সেবা সপ্তাহ-২২ইং উদ্বোধন

(জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি):-
  • আপলোডের সময় : রবিবার, ২২ মে, ২০২২

নীলফামারীর ভূমি অফিসে না এসে ডিজিটাল ভুমি সেবা গ্রহণ” এই শ্লোগানকে সামনে রেখে ডিমলা উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে ভুমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। রোববার (২২শে মে) দুপুর ৩টার সময় সহকারী কমিশনার (ভূমি)’র অফিস চত্বরে, উপজেলা নির্বাহি অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। সংসদীয় আসন নীলফামারী-১ (ডোমার-ডিমলা)।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদীন। ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়। মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকী প্রমুখ এছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়া কর্মী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে একই স্থানে স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (সংসদ সদস্য) বলেন, ঘরে বসেই খাজনা খারিজ ভূমি উন্নয়ন কর প্রধানসহ জমিজমা সংক্রান্ত বিষয় নিষ্পত্তিতে ডিজিটাল পদ্ধতিতে ঘরে ঘরে নাগরিক সেবা পৌঁছে দিতে সকাল থেকে ডিমলায় শুরু হয়েছে ডিজিটাল ভূমি সপ্তাহ। এতে প্রতারণা, হয়রানি এবং দালাল চক্র থেকে জমি মালিকরা রক্ষার পাশাপাশি নিজেদের মূল্যবান ভূমি রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

তিনি আরো বলেন, ভূমি সংক্রান্ত জটিলতার অবসানে জমির মালিকদের অনলাইনের মাধ্যমে খাজনা খারিজ এবং নাম জারিসহ বিভিন্ন সেবা প্রদান করবেন ভূমি কর্মকর্তারা। দালালির মাধ্যমে এবং হয়রানি ছাড়াই সরাসরি ডিজিটাল সেবা নিতে পারবেন ভুমি মালিকরা। তিনি সবাইকে সতর্ক করে বলেন, ভুমি সংক্রান্ত বিষয়ে কাউকে একটি টাকাও দিবেন না।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..