বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

কবিতা, সত্তা ০২, জামাল উদ্দিন জীবন

জামাল উদ্দিন জীবন কবি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

সাঁঝের আলোয় পূর্ণিমা রাতে ঝাউ বাগানের ধারে বসে দুজনে
বলেছি মনের না বলা কথা ছিল জীবনের নানা রঙের আয়োজন
জাম্বুরা তেতুল আমড়া লেবুপাতা কচিলাউ শশার সাথে কত ভর্তা
কাড়া কাড়ি খাবার নিয়ে ঝগড়া হয় নিত্য দিবস রাতে একসাথে।

আমায় ছেড়ে যাবে না দূর দেশে প্রতিজ্ঞা করেছো তুমি মোর সনে
চন্দ্রমুখী সে জন হয়নি আমার আপন কেমনে তারে যাইগো ভুলি?
তোমার হৃদয় মাঝে আমার অবস্হান কেমনে নিয়েছো আজ তুলি
শিরা উপশিরায় রক্তস্রোত বয় আমার কথা তোমায় স্মরন করায়।

তোমার ধ্যানে জ্ঞানে মনে আরাধনায় আমার অস্তিত্বে বিরাজমান
তোমার হিয়ার মাঝে সবর্দা উদয় হয় তাও তুমি জানো মানোনা
বৃথা প্রাণপণ চেষ্টা তোমার আমাকে জোরকরে ভুলে থাকার ভুবনে
তুমি বুঝের মানুষ হয়ে অবুঝের মত কর একি আচরণ সম্নুখ পানে।

কাশ বন হিজল তলী পেরিয়ে চুপি চুপি আসতে বাহিরে মোর প্রিয়জন
পিত্রালয় ভালোবাসা না অন্য আকর্ষণে কাছে পাবার হৃদয়ে শিহরন
যা যা বর ভিন্ন গ্রহের কেউ নই পৃথিবী গ্রোহের মানব আমি আপন জন
এটাই তোমার ভিতরে আমার সত্তা হিয়ায় সর্বক্ষণ আজও করি বিচরণ।

জামাল উদ্দিন জীবন গীতিকার, সুরকার,উপন্যাসিক, কবি ও গল্পকার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..